যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে বা আরো ভাল করতে চান, কিন্তু ইংলিশ এর দুর্বল কিভাবে কি করব ?
অনেক দিন থেকেই SEARCH ENGLISH এ পোস্ট এ দেখে / অডিও তে শুনে আসছি , আমি ফ্রিল্যান্সিং করতে চাই বা আরো ভাল করতে চাই , কিন্তু ইংলিশ পারি না কেমনে কি করব ।
ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনি যাই করেন না কেন ? ইংলিশ ছাড়া কোন উপায় নাই । আপনি যত ভাল কোডার বা ডিজাইনার , ডাটা এন্ট্রি পারসন হন না কেন , কথা না বলতে পারলে কাজ হবে না ।
ফ্রিল্যান্সিং মারকেট প্লেস গুলিতে চতুর্মুখি সমস্যা , টেকনিক্যাল নলেজ, বায়ার কনভিন্স, সঠিক আবেদন , পে রেট ।
১। আমরা একেবারে যা করা না উচিত তাই করি প্রথমেই , পে-রেট এ ছাড় দেই । তাতে যা বোঝার বায়ার তা বুঝে যায় , কারন বিড়ালের দামে কেউ বাঘ বেচতে আসলে আপনিও সন্ধেহ করবেন । এই ফ্রিল্যান্সিং লাইনে নেগোসিয়েসনে আপনি একেবারে দুর্বল কারন ইংলিশ– কেমনে ? আপনি যদি টেকনিক্যালি একটু ব্যাখ্যা করতে পারেন কেন আপনি যুক্তিযুক্ত পরিমাণ অর্থ চান । তাহলে সহজ হয়ে যায় শুরুতেই ।
২ সঠিক ভাবে আবেদন করেন না ওনেকেই , কারন জব ডিটেলস পড়েন না পুরাটা , পড়লেও বুঝেন নাই অনেক সময় দুম দাম এপ্লাই করে ব্যান খেতে শুনেছি অনেকেই , এই খানে আপনি একেবারে ধরা খান নিজের যোগ্যতা প্রমান করতে । সুন্দর করে লিখতে না পারলে কেস খতম। কারন ইংলিশ , কেমনে ? আপনি যদি টেকনিক্যালি একটু ব্যাখ্যা করতে পারেন কেন আপনি যোগ্য বা বায়ার কেন আপনাকে হায়ার করবে , তাহলেই তাদের বাগে আনা সহজ ।
৩ বায়ার কনভিন্স ঃ সবচেয়ে ত্যাদড় বায়ার কেও আপনি লাগামের ভিতর রাখতে পারবেন যদি আপনার কনভিন্স করার ক্ষমতা অসাধারণ হয় , এবং দিনে দিনে এটা বাড়ে । সাথে বাড়ে আপনার ব্যাংক এ টাকা আসার পরিমাণ ,
এইখানে ইংলিশ হল একমাত্র তাবিজ যার কোন কবিরাজ দিতে পারবে না। দিনে দিনে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে , যে কোন ইস্যুতে কথা বলার ক্ষমতা থাকা লাগবে। কি অনলাইন বা অফলাইন । কেন রাজীব ভাই প্রতিদিন যত পারেন কমেন্ট লিখতে বলেন সেটা ধরতে পেরেছেন নিশ্চই!!! না পারলে আপনি সিরিয়াস টাইপের উদাসীন মানুষ!!!! 🙂
বায়ার কনভিন্স করার এর এই গল্প গুলি অসাধারন ………যাদের অভিজ্ঞতা হয়েছে তারা ছোট করে কমেন্টে লিখতে পারেন ।
৪ টেকনিক্যাল নলেজ এখন কম বেশি সবার থাকে যারা এই পেশায় আসতে চান বা ভাল করতে চান , এখন নিজেকে শান দেয়ার জন্য নানা ধরনের রিসোর্স রয়েছে নেটে , কিন্তু ইংলিশ এ কমজোর হবার জন্য আপনি এড়িয়ে যান , যার ফলে হবে কি আপনি নতুন জিনিষ শিখতে পারবেন না, নতুন কাজে আবেদন করতে পারবেন না, কাজ পেলেও বায়ার এর ঝাড়ি খাবেন, আর একবার নিজের একাঊন্ট ব্যান হলে ওই মারকেট প্লেস এ ক্যারিয়ার শেষ , ভুয়া আইডি করেও নিরাপদ থাকতে পারবেন না ।
নিজের অভিজ্ঞতা বলি একটু, আমি আর্টস এর ছাত্র, নিয়মিত পড়াশুনার বাইরে ২০০২ সালে নেটওয়ার্ক সিকিউরিটি ও সার্ভার এডমিন (মেজর) নিয়ে ২ বছরের ডিপ্লোমা করেছি, আর এখন কাজ করি ওয়েব ইকমার্স রিলেটেড অনেক কিছুই , যা নিজে নিজে শিখতে হইছে, বায়ার রা সময় দিয়েছে, নানা ভাবে সুযোগ দিয়েছে সত্য, তা না হলে , ২০১৪ সালে টানা ৯ বছরের ফর্মাল জব ছেড়ে ( বায়ারের পাল্লায় পড়ে ছেড়েছি অবশ্য ) দিয়ে ঢাকায় একা একা এত দিন সারভাইভ করা কঠিন । আমার সব মিলিয়ে টাইমার এ ৪০০০ ঘণ্টা কাজ লগ করা হয়েছে। আর বাইরে ২ টা রিমর্ট ডিসটেন্স জব করি,
ইংলিশ ছাড়া কোন গতি নেই ভাই এই ফ্রিল্যান্সিং লাইনে । আমি যে ভাল ইংরেজি জানি তা কিন্তু না। গ্রামার ভয় পেতাম এখনো ভীষণ ভয় পাই, ওটা বাদ দিয়ে খালি মুখে বলার চেষ্টা করে গেছি , প্রথম ৬ মাস অবশ্য স্কাইপেতে চ্যাট করতাম 🙂 লিখতে লিখতে আসলে বলার মত কথা মুখে চলে আসছে । রাজিব ভাই যে বলেন , কেন কমেন্ট করলে উপক্রিত হবেন বুঝে নিন । Search English এর মত ক্রাঊড প্লাটফর্ম আসলেই অনেক দরকারি যেখানে আপনি নির্ভয়ে ইংরেজি চর্চা করে যেতে পারেন ।
লইছি , খাইছি, মারমু , ধরুম এই টাইপের কথা বাদ দিয়ে শুদ্ধ বাংলায় কথা বলার চেস্টা করা যায় কি ? এতে যা হবে আপনি বাংলা কথাই চিন্তা করে সাবলীল ভাবে বলবেন । যা আপনার শুরুর দিকের ইংলিশ এ জড়তা কাটিয়ে শক্ত ভিত গড়ে দিতে পারবে , বিশ্বাস করেন এতে কাজ হবে।
রাজিব ভাই বলেন সময় দেন কমেন্ট করেন , অল্প কিছু মানুষ বাদে বেশির ভাগ কেই কিছুদিন পর থেকে পাওয়া যায় না , হয়ত তারা ক্লান্ত হয়ে পড়ে । সুতরাং যার যে সমস্যা সেটা থেকেই যায় আর তাদের কাছে মনে হয় মনে হয় SE ভুয়া ।
ওনেক মানুষ আমরা প্রতিনিয়ত SE থেকে উপকার পাচ্ছি । আসলে আপনি কষ্ট না করলে কিছুই পাবেন না, লটারি কিনে ঘরে বসে থাকার মত বোকা নিশ্চই আপনি নন কিছুতেই , সুতারাং ইংলিশ শিখতে হলে আপনাকে সময় দিতে হবে যাই করেন না কেন, যেখানেই যান না কেন
বাবা বলত তোরে দিয়ে কিসসু হবে না , আসলে এখনো আমাকে দিয়ে কিছুই হয় নাই, নিয়তি কেবল চেষ্টা করিয়ে নিয়ে যাচ্ছে । কিন্তু আমি চাই আপনাদের সময় কম লাগুক । আর এটা কেবল চর্চা করে গেলেই সম্ভব ।
সময় নস্ট করলে ক্ষমা করবেন ।

Leave a Comment